ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শুরু আজ, ফি ৫৮ টাকা

০১ নভেম্বর ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

প্রথমবারের মতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হচ্ছে আজ বুধবার থেকে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রেজিস্ট্রেশন প্রকিয়া চলবে। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে  শিক্ষার্থী প্রতি ৫৮ টাকা ফি দিতে হবে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল মনসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত হতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে না।

বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ফি ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। শিক্ষানীতি অনুযায়ী ৯ বছর পূর্ণ না হলে বা ১৫ বছরের বেশি বয়সের কেউ ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য আপলোড করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। অনলাইলে রেজিস্ট্রেশন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের আগে কমিটির সদস্যরা ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করবেন। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট দিতে হবে। চূড়ান্ত তালিকা প্রিন্ট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর তথ্যে ভুল ত্রুটি হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে পারবে স্কুলগুলো। 

বোর্ড জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোন সমস্যা হলে এর দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬