এসএসসির সনদ বিতরণ শুরু ১২ নভেম্বর

৩১ অক্টোবর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মূলসনদ বিতরণ কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু করছে ঢাকা বোর্ড। যা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। সোমবার ঢাকাশিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র বিতরণ কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত দিনে নির্ধারিত জেলার সনদ বিতরণ করা হবে। ঢাকা বোর্ডের ৪নং ভবনের ষষ্ঠ তলা থেকে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।  

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ প্রধান শিক্ষক অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিজের বা পাঠানো প্রতিনিধির মাধ্যমে সনদ সংগ্রহের বেলায় গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটি সিদ্ধান্তের কপিসহ (সরকারি স্কুল-কলেজ ছাড়া) মূল সনদে আবেদনের ওপর কমিটি সভাপতি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিসাক্ষর আনতে হবে। অন্যথায় সনদ দেয়া হবে না।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর মানিকগঞ্জ জেলার, ১৩ নভেম্বর কিশোরগঞ্জ জেলার, ১৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার, ১৫ নভেম্বর গোপালগঞ্জ জেলার, ১৬ নভেম্বর মুন্সিগঞ্জ জেলার, ১৯ নভেম্বর মাদারীপুর জেলার, ২০ নভেম্বর রাজবাড়ী জেলার, ২১ নভেম্বর নরসিংদী জেলার, ২২ নভেম্বর টাঙ্গাইল জেলার, ২৩ নভেম্বর শরীয়তপুর জেলার, ২৬ নভেম্বর ফরিদপুর জেলার, ২৭ নভেম্বর  ঢাকা জেলার, ২৮ নভেম্বর গাজীপুর জেলার এবং সর্বশেষ ২৯ নভেম্বর ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকাল ৪টি পর্যন্ত বোর্ডের ৪ নম্বর ভবনের ষষ্ঠ তলা থেকে সনদ সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬