ছাত্রীদের ‘আপত্তিকর’ কথা বলায় প্রধান শিক্ষক আটক

১৫ অক্টোবর ২০২৩, ০৬:০৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
প্রধান শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী

প্রধান শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী © সংগৃহীত

ছাত্রীদের আপত্তিকর কথা বলার অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী খানকে (৫৫) পুলিশের হাতে সোপর্দ করেছেন এলাকাবাসী।

আজ রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাসের উপস্থিতিতে পুলিশ এই শিক্ষককে স্কুল থেকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে সকাল থেকে ক্ষুব্ধ এলাকাবাসী স্কুলটি ঘেরাও করে রাখে। খবর পেয়ে মোহনপুর থানা থেকে পুলিশ যায়।

ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এই শিক্ষকের নাকি একটু সমস্যা আছে। অভিভাবকদের অভিযোগ যে তিনি ছাত্রীদের অশ্লীল-আপত্তিকর কথা বলেন। গ্রামে বিষয়টা নিয়ে আলোচনার পর সবাই একত্রিত হয়ে আজ স্কুল ঘেরাও করেন।

আরও পড়ুন: ঢাবিতে ‘সেকেন্ড টাইমে’র দাবিতে অবস্থান ভর্তিচ্ছুদের

তিনি আরও জানান, প্রধান শিক্ষককে থানায় নেওয়ার পর ভুক্তভোগীরাও সেখানে গিয়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা করা হচ্ছে। প্রধান শিক্ষক এই স্কুলে প্রায় ১০ বছর আগে এসেছেন। তার বাড়ি মোহনপুরের মৌগাছি ইউনিয়নের মৌগাছি গ্রামে। এর আগে যে স্কুলে ছিলেন সেখানেও এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলাও হয়েছিল।’

মোহনপুর থানার ওসি হরিপদ মণ্ডল বলেন, ‘প্রধান শিক্ষক আমাদের হেফাজতেই আছেন। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকেরা মামলা করবেন জানিয়েছেন। মামলা হলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।

 

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিতে হবে রিয়ালে
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাইম অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১৫০
  • ১২ এপ্রিল ২০২৬