জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

০৬ আগস্ট ২০১৮, ০৯:০৬ PM

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি মাধ্যমিক-১) আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জেএসসি পরীক্ষার সূচি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর আগে জেএসসির পরীক্ষার সূচি প্রস্তুত করে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের পাঠায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এর প্রধান হিসেবে আছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। তিনি বলেন, ‘প্রস্তাব অনুযায়ী ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন জেএসসিতে থাকবে বাংলা পরীক্ষা।’

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের উপ-সচিব (মাদ্রাসা) মো. আবদুল খালেক স্বাক্ষরিত সূচিতে জেডিসিতে প্রথম দিন কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ রয়েছে।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close