এসএসসিতে বৃত্তি: ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ঢাকা বোর্ডের ৬ হাজার ৪৮৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ৮৭৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ হাজার ৬১৩ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বৃত্তি  প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। 

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। 

বোর্ড জানিয়েছে, বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবেন।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ট্যাগ: এসএসসি
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence