১১৩২  শিক্ষক এমপিওভুক্ত হচ্ছেন

২৫ জুলাই ২০১৮, ০৬:১৫ PM
লোগো

লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি বিভিন্ন স্কুল ও কলেজে শূন্যপদে নিয়োগ পাওয়া ১ হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিও ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে । 

গত কয়েক মাসে নিয়োগ পেয়ে এমপিও ভুক্তির  জন্য তারা অনলাইনে আবেদন করেছিলেন। 

বুধবার  অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো: মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।  

বৈঠকে উপস্থিত একজন পরিচালক  বলেন, ‘স্কুল ও কলেজের ১ হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৩৫ জন, চট্টগ্রামে ৩৯, কুমিল্লায় ৬৬, ঢাকায় ১৭০, খুলনায় ১০৩, ময়মনসিংহে ১৭৩, রাজশাহীতে ১৪৬, রংপুরের ৩৬২ জন এবং সিলেট অঞ্চলে ৩৮ জনকে এমপিওভুক্ত করা হয়েছে।।

এছাড়াও ৬৪০ জনের এমপিওশিটে নানাবিধ সংশোধনী আনার সিদ্ধান্ত হয়।

সভায় অধিদপ্তরের দুজন পরিচালক, মাদরাসা অধিদপ্তরের একজন পরিচালক, শিক্ষা অধিদপ্তরের নয় আঞ্চলিক উপপরিচালক এবং শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

প্রতি বিজোড় মাসে একবার এমপিওভুক্তির সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬