চট্টগ্রাম বোর্ডে ১০৮০ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ১৩০

২৮ আগস্ট ২০২৩, ০৫:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM

© সংগৃহীত

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১০৮০ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৩০ জন শিক্ষার্থী। 

সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফল অনুযায়ী চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন পরীক্ষার্থী। ফেল থেকে জিপিএ-৫ পায়নি কেও।

গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ১১ হাজার ৪৫০ জন।

জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন।  

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬