দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস ১১১ জন, নতুন জিপিএ-৫ পেলেন ৭২

২৮ আগস্ট ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM

© সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১১১ জন পরীক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭২ জন। এ বোর্ডের মোট ৫৯১ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন।  

শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬