হাতের লেখায় অমিল, এসএসসির চার খাতা বাতিল

০৬ আগস্ট ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
আদর্শ কারিগরি ও বাণিজ্য  কলেজের

আদর্শ কারিগরি ও বাণিজ্য  কলেজের © টিডিসি ফটো

নেত্রকোনার মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের চার এসএসসি (ভোকেশনাল )পরীক্ষার্থীর খাতায় ভিন্ন ও দুই ধরনের হাতের লেখা হওয়ায় তাদের খাতা বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

জানা গেছে,মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের বাংলা-২ পত্রের  (তিনজন) এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসা উদ্যোগ একজন মোট চারজন ছাত্রের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায়  হাতের লেখা দুই ধরনের জন্য ফলাফল (এক্সপেল) বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

এ ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত ১৮ জুলাই প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর  নোটিশ প্রদান করেছে এবং নোটিশ প্রাপ্তির সাত কর্ম দিবসের মধ্যে মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

২০২৩ সালের অনুষ্ঠিত, মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ থেকে এসএসসি ভোকেশনাল (সমমান) পরীক্ষায় মোট ৩১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে অত্র প্রতিষ্ঠান থেকে। এরমধ্য  ২৬ জন পাশ করে, ১জন ফেল করে,ও ৪ শিক্ষার্থী ফলাফল হাতের লেখা দুই ধরনের হওয়ায়  ও অনিয়মের কারণে ,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল (এক্সপেল) বাতিল করেছে।

আরো পড়ুন: একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন তিন ধাপে

চার জনের মধ্যে উপজেলা ফতেপুর ইউনিয়নের হাসনপুর জনতা কারিগরি কলেজের রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থীর হাতের লেখা দুই ধরনের হওয়ায় তার পরীক্ষা ফলাফল বাতিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। হাতের লেখা ভিন্ন ও দুই ধরনের হওয়ায় ফলাফল বাতিল হওয়ায় বাকি তিন জন মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের ছাত্র।

 ফলাফল বাতিল হওয়া এক শিক্ষার্থী নূর ভক্ত বলেন, খাতায় ভিন্ন লেখা এ কেমন কথা?  আমার রেজাল্ট  বাতিল করেছে শিক্ষা বোর্ড, আবার তদন্তের নোটিশ ও দিয়েছে। আমার হাতের লেখা তো দুই ধরনের হওয়ার কথা না।

এ বিষয়ে জানতে চাইলে মদন পৌর সদরের আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম মিয়া বলেন,আমার কলেজের চার জন ছাত্রের ফলাফল বাতিল করেছে  কারিগরি শিক্ষা বোর্ড। আমি সাত কর্মদিবসের মধ্যে এই কারণ  দর্শানোর জবাব দিব। তিনি আরো বলেন সারা দেশে ৬৪ টি প্রতিষ্ঠানের ১৩৫ জন পরীক্ষার্থীর ফলাফল একই কারণে বাতিল করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের  সভাপতি ঠিকাদার এম এ আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, এ বিষয়ে আমাকে জানায় নি প্রতিষ্ঠানের অধ্যক্ষ। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে, এ অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মদন উপজেলা (ভারপ্রাপ্ত)  নির্বাহী কর্মকর্তা ভূমি সহকারী (কমিশনার) শাহনূর রহমান  বলেন, বিষয়টা অবগত হয়েছি। সাত কর্ম দিবসের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর জন্য বলেছে। 

ট্যাগ: এসএসসি
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence