টাকা না দেওয়ায় ৯ পরীক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোর অভিযোগ

০১ আগস্ট ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© ফাইল ছবি

এবারের এসএসসি/ সমমান দাখিল পরীক্ষায় চাহিদার তুলনায় টাকা কম দেওয়ায় ৯ শিক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষায় ফেল করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রর সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে পূর্ব সরঞ্জা দাখিল মাদ্রাসা ও চামদুয়ারী দাখিল মাদ্রাসার সুপার। ফেল করা ৯ জন শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় ফেল করেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের কাহারোলে।

এ ঘটনায় গত ৩১  জুলাই সোমবার লিখিতভাবে হল সুপার ও কেন্দ্র সচিবের বিরুদ্ধে কাহারোল ইউএনও এবং মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করে পরীক্ষার ফল পুনর্বিবেচনার আবেদন করেছেন দুটি মাদ্রাসার প্রধান (সুপার)।

লিখিত অভিযোগে বলা হয়েছে, এবার দাখিল পরীক্ষায় কাহারোল বাজার ফাজিল মাদরাসায় পূর্ব সারঞ্জা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল। ওই মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রের সচিব আব্দুস সাত্তার কাদেরী এবং হাটিয়ারী দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রধান লোকমান আলী হল সুপারের দায়িত্বে ছিলেন। ব্যবহারিক পরীক্ষার আগে অভিযুক্ত হল সুপার ও কেন্দ্র সচিব শিক্ষার্থীদের কাছে জনপ্রতি ৮০০ টাকা দাবি করেন। কিন্তু কয়েকজন শিক্ষার্থী আর্থিক অস্বচ্ছলতার কারণে ৪০০ টাকার বেশি দিতে পারেনি। এতে সন্তুষ্ট না হয়ে তাদের পদার্থবিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় ফেল করানো হয়েছে।

একইভাবে চামদুয়ারী দাখিল মাদ্রাসার পাঁচ পরীক্ষার্থীকে ফেল করার বিষয়ে অভিযোগ করেছেন মাদ্রাসাটির সুপার। বিষয়টি বিবেচনায় নিয়ে সুবিচারের দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুই মাদ্রাসা সুপার বিষয়টি জানিয়েছেন। অভিযোগ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত কাহারোল বাজার দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুস সাত্তার কাদেরী টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, ব্যবহারিক পরীক্ষার নম্বরতো আমি দেইনি। এর জন্য পরীক্ষক ছিলেন। তাঁরই নম্বর দিয়েছেন। তাদের নম্বরের বিষয়ে আমার জানার কথা নয়। কিন্তু মাদ্রাসা দুটি কেন এমন অভিযোগ করছে আমি জানি না।

সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানের বাসভবনে ‘প্রেট্রল বোমা’…
  • ১১ এপ্রিল ২০২৬
শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিষ্কার
  • ১১ এপ্রিল ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ১১ এপ্রিল ২০২৬
close