রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে অষ্টম শ্রেণিতে বঞ্চিত শিক্ষার্থীরা

০৫ জুলাই ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে অষ্টম শ্রেণিতে বঞ্চিত শিক্ষার্থীরা

রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে অষ্টম শ্রেণিতে বঞ্চিত শিক্ষার্থীরা © সংগৃহীত

২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যায়নকৃত বঞ্চিত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে। বাদ পড়া শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধে এ সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন কারণে তারা সেই বছর রেজিস্ট্রেশন করতে পারেনি। আগামী ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত নির্ধারিত ব্যাংকে এ অর্থ জমা দেওয়া যাবে।  

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। এ সময় লক্ষ করা যাচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান ২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যায়নকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বলে আবেদন করেছে।

ফলে বাদ পড়া এসব শিক্ষার্থীর ২০২৩ সালে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে জটিলতা দেখা দিয়েছে। এই রেজিস্ট্রেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত পূর্বনির্ধারিত ফি জমা দিয়ে ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হলো। 

আরও পড়ুন: নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁর সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়।

২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যায়নরতদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান। এতে দেখা যায়, গত বছর অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন না থাকায় তাদের নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে ওই শিক্ষার্থীদের পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। 

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close