এসএসসি পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার

২৫ এপ্রিল ২০২৩, ০২:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন।

মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এইচএসসির টেস্ট পরীক্ষা কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে পারবো।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ এপ্রিল) থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence