ফেল থেকে পাস করেছেন দিনাজপুর বোর্ডের ৮৯ জন

২৪ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর শিক্ষা বোর্ড © ফাইল ফটাে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন করা ২৯৬ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৮৯ জন শিক্ষার্থী।

শনিবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী আবেদনকৃতদের মধ্যে পুনর্নিরীক্ষণে ২৯৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২০৭ জনের। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন এবং ফেল করা ৮৯ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন পরীক্ষার্থী।

এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেওয়া ১ লাখ ৭৬ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ১ লাখ ৪১ হাজার ৬৮২ জন। নতুন ৮৯ জন পাস করার পর পাসের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭১ জনে। এদিকে এই শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পান ২৫ হাজার ৫৮৬ জন। পুনর্নিরীক্ষণে নতুন ৩৬ জন জিপিএ-৫ পাওয়ার পর বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২১ জনে।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬