ফেল থেকে জিপিএ-৫ পেলেন ময়মনসিংহ বোর্ডের ৩ জন

২৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটাে

এসএসসি পরীক্ষায় ফেল করলেও ফল পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তিন শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩০ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) এসএসসি’র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। প্রকাশিত ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বোর্ডে ১৭ হাজার ৩১৯ খাতা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেন। আবেদনকৃতদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী। এছাড়া ফেল করা তিনজন পরীক্ষার্থী নতুন জিপিএ-৫ পেয়েছেন। 

এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

গত ২৮ নভেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, ময়মনসিংহ বোর্ডে ৮৯ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ২১৬ জন।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬