চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করলেন ৪৫ জন

২৪ ডিসেম্বর ২০২২, ০৭:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটাে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে ফেল থেকে পাস করেছেন ৪৫ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন।

শনিবার (২৪ ডিসেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডে ১৪ হাজার ৫২৫ শিক্ষার্থী এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ৪৯৮টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৪৫ জন।  জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছে ২৩৮ জনের। ’

এর আগে গত ২৮ নভেম্বর সারা দেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৫০ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয় এক লাখ ৩০ হাজার ১৩ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ১০ হাজার ৮৮৯ জন ছাত্রী ও সাত হাজার ৭৭৫ জন ছাত্র।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬