বাউবির এসএসসির ফলে মেয়েদের থেকে এগিয়ে ছেলেরা

২০ নভেম্বর ২০২২, ০৬:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ফলাফলে পাসের হারে এবছর মেয়েদের চেয়ে এগিয়ে আছেন ছেলেরা। বাউবির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত সেশনে নয় হাজার তিন জন ছাত্র উত্তীর্ণ হয়েছেন এবং ছাত্রী উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ছয়শত পাঁচ জন। আজ ২০২২ সালের এসএসসি ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করে বাউবি।

রবিবার (২০ নভেম্বর)  এ তথ্য নিশ্চিত করেছেন বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: আব্দুল হাই (বাবু)।

আরও পড়ুন: ঢাকা কলেজের নকশা গ্যাসটিনের, ভিত্তিপ্রস্তর ড্যানিয়েলের

তিনি বলেন, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট সাতচল্লিশ হাজার আটশত দুই জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় বাইশ হাজার দুইশত একাত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট চৌদ্দ হাজার ছয়শত আট জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়। পাশের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ। একইসাথে ১ম বর্ষের ২৫, ৫৩১ পঁচিশ হাজার পাঁচশত একত্রিশ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

ফলাফল www.bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে।

ট্যাগ: বাউবি
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close