অভিভাবকদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে চরফ্যাশন মডেল কলেজ © টিডিসি ফটো
ভোলার চরফ্যাশনের ‘চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’এর ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানটির সভাপতি ও নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেছেন, আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো চরফ্যাশন সদরে আধুনিক মানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হবে, আশা রাখি এই প্রতিষ্ঠানটি অভিভাবকদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
শুক্রবার (১৮ নভেম্বর) 'চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ' এর ভর্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পাড়ার। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কামারুজ্জামান।
আরও পড়ুন: স্নাতকোত্তর করুন কুইন এলিজাবেথ স্কলারশিপে
চরফ্যাশনে আধুনিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা বিদ্যাপীঠ 'চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ' এর অভিভাবক সমাবেশ ও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণির কয়েক শত শিক্ষার্থী। আর বিদ্যালয়টির হল রুমে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক ও সুধীজনরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাশন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছিদ্দিক মাতাব্বর, চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসাইন হারুন, চরফ্যাশন উপজেলা মসজিদের খতিব মাওলানা আবু নাছের প্রমুখ।