বাগেরহাট

হিস্টিরিয়া আক্রান্ত হয়ে ১১ স্কুলশিক্ষার্থী হাসপাতালে

১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
হিস্টিরিয়া আক্রান্ত হয়ে ১১ স্কুলশিক্ষার্থী হাসপাতালে

হিস্টিরিয়া আক্রান্ত হয়ে ১১ স্কুলশিক্ষার্থী হাসপাতালে © সংগৃহীত

বাগেরহাটে গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে ১১ স্কুল শিক্ষার্থীকে। তারা সবাই জেলার রামপাল উপজেলার ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের নিয়মিত অ্যাসেম্বলির পর রোদের মধ্যে শিক্ষার্থীদের দিয়ে স্কুলের মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো ব্যবস্থা করেন। পাশাপাশি খবর দেয়া হয় অভিভাবকদের। 

আর এ নিয়ে  চিকিৎসকরা জানিয়েছেন, এসব শিক্ষার্থী মাস(গণ) হিষ্টিরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।

অন্যদিকে, হঠাৎ করে কেন এতো শিক্ষার্থী একসাথে অসুস্থ হয়ে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন।

অসুস্থ শিক্ষার্থীরা সবাই ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী। তারা হলো, কারিমা (১২), শাহাদাৎ ব্যাপারী (১৪), নিপাহ (১৪), সাবিনা (১২),  তানিয়া (১৩), তুলি (১২), চায়না (১২), অন্তরা (১২), জুইমনি (১২) ও সপিয়া (১৩)।

আরও পড়ুন: এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা

শিক্ষার্থীদের অভিভাবকরা আরও জানিয়েছেন, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো বুধবার সকালে স্কুলে হাজির হয়। এরপর স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস তাদের অ্যাসেম্বলি শেষ হলে মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন। এতেই অসুস্থ হয়ে পড়ে ১১ জন শিক্ষার্থী। অসুস্থ শিক্ষার্থীদের সবার বাড়ি উপজেলার ঝনঝনিয়া গ্রামে বলেও জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস দাবি করেন, শিক্ষার্থীরা ঠিকমতো না খেয়ে স্কুলে আসায় এমনটি হয়ে থাকতে পারে। 

রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, মাস হিস্টিরিয়ায় আক্রান্ত ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে সেবা দেয়া হচ্ছে। তাদের গ্যাস্ট্রিক বা অন্য কোনো সমস্যা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬