স্কুলের পরীক্ষা বন্ধ রেখে আওয়ামী লীগের সম্মেলন

১৫ নভেম্বর ২০২২, ০৫:৪৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে  অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কিন্তু সম্মেলনের আয়োজন করা হয়েছে স্কুলের পরীক্ষা বন্ধ রেখে। এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে গুরুদাসপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। যদিও পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বিষয়টি জানতে পেরে পরীক্ষা শেষে সম্মেলন করার নির্দেশ দেন। তবে কাজে আসেনি তার নির্দেশ। নির্দেশ উপেক্ষা করেই স্কুল চলাকালীন সময়ে সম্মেলনের কাজ শুরু হয়।

মঙ্গলবার সম্মেলনে সভাপতিত্ব করেন আনিসুর রহমান। এতে অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যনির্বাহী সদস্য রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

আরও পড়ুন: ক্লাস শুরুর তারিখ জানাল ২২ বিশ্ববিদ্যালয়

গুরুদাসপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলা অবস্থায় ছুটি দেওয়া হয় এই সম্মেলনকে কেন্দ্র করে। আগেই স্থগিত করা হয় স্কুলের নির্বাচনী পরীক্ষা। তবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়া হলেও সম্মেলনের কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়েছে। এক শিক্ষার্থী বলেন, ‘মাইকের শব্দে আমরা কিছুই বুঝতে পারছি না।’

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মর্তুজা জানান, সম্মেলনকে ঘিরে ব্যাপক জনসমাগম হয়। এ কারণে শিশুদের ক্লাস নিতে সমস্যা হয়েছে, তবুও দরজা-জানলা বন্ধ করে ক্লাস নিচ্ছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ না থাকায় স্কুল ছুটি দিতে পারিনি।

গুরুদাসপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু জানান, এই সম্মেলনের কারণে মঙ্গলবার সকালে ক্লাস শুরু হলেও স্কুল ছুটি দিয়েছেন। তবে তিনি দাবি করে বলেন, আজ কোনো নির্বাচনী পরীক্ষা ছিল না।

জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন জানান, স্কুলের প্রধান শিক্ষক সহ উপজেলার শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি জানবেন।

ট্যাগ: স্কুল
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close