চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ১১১ কেন্দ্রে পরীক্ষার্থী ৯৩ হাজার

২৪ অক্টোবর ২০২২, ০৭:৩৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ফটাে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ১১১টি কেন্দ্রে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন।

এবার আগের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭ হাজার ২১৩ জন। ২০২১ সালে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১০২ জন। আগামী ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হচ্ছে চলতি সনের এইচএসসি পরীক্ষা। আগের থেকে একটি কেন্দ্র কমে এবার ১১১টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় (নগরসহ) ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙ্গামাটিতে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৭১ জন, বান্দরবানে ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: শিক্ষক দিবস উদযাপনে মাউশির ১৭ দফা নির্দেশনা

এবার বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৭৮৬ জন ছাত্র ও ৮ হাজার ৮৮৯ জন ছাত্রীসহ মোট ১৮ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ১৭ হাজার ৪২৩ জন ছাত্র ও ২৪ হাজার ৫৬৫ জন ছাত্রীসহ মোট ৪১ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৮ হাজার ১৩০ জন ছাত্র ও ১৫ হাজার ৮৯ জন ছাত্রীসহ মোট ৩৩ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। এছাড়াও গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এবিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, আগামী ৬ নভেম্বর থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে।
 
নারায়ণ চন্দ্র নাথ বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। ইতিমধ্যে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করবে।

বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence