এসএসসির ভুয়া প্রশ্ন ফাঁসকারী দুজন রিমান্ডে

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © সংগৃহীত

রাজধানীর উত্তরা পূর্বথানা এলাকা থেকে গ্রেফতার হন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য। আজ আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড প্রাপ্ত দুই আসামি হলেন: মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মো. শসেম আহমেদ ওরফে সাব্বির।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয় তাদের। অতঃপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ছয়দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: আবেদন ফি নিয়ে অসন্তোষ, পৃথক পৃথক মেধাতালিকার দাবি

এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয় দু’টি মোবাইল সেট ও নগদ চার হাজার টাকা।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে করে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশ/নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ নেয়। এসএসসি পরীক্ষার হুবহু প্রশ্নপত্রের বিশ্বাস সৃষ্টি করে প্রশ্নপত্রের আদলে প্রশ্ন তৈরি করে। পরে তা মেসেঞ্জারের মাধ্যমে দিয়ে পরীক্ষর্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। এ ঘটনায় উত্তরা পূর্বথানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

ট্যাগ: এসএসসি
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬