ছুরিকাঘাতে প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর

২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ PM
সিয়াম

সিয়াম © ফাইল ছবি

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সিয়াম (২২) নামের এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলার তিতাস উপজেলার গাজীপুর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটেছে। 

নিহত সিয়াম মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন দাস।

তিনি বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে সত্য। আমাদের অফিসাররা কাজ করছে এটা নিয়ে। আমি কুমিল্লায় মিটিংয়ে আছি। থানায় গিয়ে বিস্তারিত জেনে আপনাকে জানাব।

২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির মেধাতালিকা প্রকাশ
  • ০৭ এপ্রিল ২০২৬
তীব্র গরমে কালো কোট-গাউন পরা লাগবে না আইনজীবীদের
  • ০৭ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে
  • ০৭ এপ্রিল ২০২৬
close