ফের পরিবর্তন হলো দিনাজপুর বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন

২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © ফাইল ছবি

এতে জানানো হয়, ২২ সেপ্টেম্বরের গণিত (আবশ্যিক) পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১ অক্টোবর, ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) ১৩ অক্টোবর এবং ২৪ সেপ্টেম্বরের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে দুপুর পৌনে ১টায় চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২২ সেপ্টেম্বরের গণিত পরীক্ষা ১০ অক্টোবর, ২৫ সেপ্টেম্বরের কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ১১ অক্টোবর, ২৪ সেপ্টেম্বরের পদার্থবিজ্ঞান (তত্তীয়) ১২ অক্টোবর, ২৬ সেপ্টেম্বরের রসায়ন (তত্ত্বীয়) ১৩ অক্টোবর নেয়া হবে। একই সঙ্গে ১০ থেকে ১৫ অক্টোবরের ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২০ অক্টোবর নেয়া হবে।

প্রশ্ন ফাঁসের ঘটনা জানাজানির পর বুধবার সকালে এ ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। যদিও সেটি যে প্রশ্ন ফাঁসের কারণেই করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এদিকে প্রশ্ন ফাঁসের মামলায় এখন পর্যন্ত ভূরুঙ্গামারীর নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিবসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে হারল বাংল…
  • ১৭ জুন ২০২৬
মাঠের পাশেই বসলেন মেসি, বিনয়ী আচরণে আবারও মুগ্ধ ফুটবল বিশ্ব
  • ১৭ জুন ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অ…
  • ১৭ জুন ২০২৬
তেল কেনার দরকষাকষি করতে সিঙ্গাপুরে যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
  • ১৭ জুন ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদ…
  • ১৭ জুন ২০২৬
কথা রাখলেন ব্রাজিল ভক্ত, আর্জেন্টিনা জেতায় হলেন ন্যাড়া
  • ১৭ জুন ২০২৬
×