এসএসসির ৪ বিষয়ে পরীক্ষা স্থগিত করলো দিনাজপুর শিক্ষা বোর্ড

২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫১ AM
এসএসসি পরীক্ষার হল

এসএসসি পরীক্ষার হল © স

দিনাজপুর শিক্ষা বাের্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার ৪টি বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ডের চেয়ারম্যান প্রফেসর মাে. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়গুলাের পরীক্ষার তারিখ যথাসময়ে জানানাে হবে।

তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। 

এর আগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিলো। পরীক্ষা নিয়ে কোনো বির্তক সৃষ্টি যাতে না হয় সে কারণেই বাংলা ২য় পত্রের সৃজনশীল পরীক্ষার বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে আগামী ৩০ সেপ্টেম্বর স্থগিত হওয়া বাংলা (আবশ্যিক) ২য় পত্রের এমসিকিউ পরীক্ষার দেয়া হয়। 

ট্যাগ: এসএসসি
এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬