পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

বৈরি আবহাওয়ায় বৃষ্টিবাদল থাকলেও আগামীকাল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ডে। তবে রাজধানীতে গত কয়েক দিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

তাই পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।

আরও পড়ুন: ৪১তম বিসিএস লিখিতের ফল হতে পারে কাল।

তিনি বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, চলতি বছর সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় স্থগিত হয়েছিল এসএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে সারা দেশে পিছিয়ে থাকা পরীক্ষা শুরু হতে যাচ্ছে কাল।

পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬