গ্রাহকদের জন্য টেলিটকের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ PM
রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক

রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক © টিডিসি সম্পাদিত

কোনো রিটেইলার সিম বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবি করলে জানানোর জন্য গ্রাহকদেরকে জানানোর আহবান জানিয়েছে রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে।

সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটকের সিম কিনুন নির্ধারিত মূল্যেই। টেলিটক কাস্টমার কেয়ার বা পয়েন্টে নতুন স্বাধীন সিম মাত্র ৫০ টাকা। আর রিটেইল চ্যানেলে নতুন স্বাধীন সিম মাত্র ৯৯ টাকা। সিম রিপ্লেসমেন্টের খরচ মাত্র ১০০ টাকা।

কোনো রিটেইলার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ দাবি করলে রিটেইলারের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ জানানোর আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা কল করুন ১২১ নম্বরে।

অন্য খবর: সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে ৪০০ শতাংশ পর্যন্ত

ইমেইলেও ([email protected]) এ বিষয়ে তথ্য জানানো যাবে। টেলিটক বলছে, ‘সচেতন থাকুন-নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকুন। আপনার আস্থা ও সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে। www.teletalk.com.bd

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬