শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রার্থীর হাতের লেখা যাচাই হবে

০৩ জুন ২০২২, ০৪:৫৮ PM
প্রাথমিক শিক্ষিকা

প্রাথমিক শিক্ষিকা © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রার্থীদের হাতের লেখা দেখা হবে। লিখিত পরীক্ষার খাতায় হাতের লেখার সঙ্গে মৌখিক পরীক্ষায় কোনো প্রার্থীর হাতের লেখার মিল না পেলে তার প্রার্থীতা বাতিল করা হবে।

শুক্রবার (৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিসিএস পরীক্ষা দেয়ার আগেই স্ট্রোক, ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা যথাক্রমে ২২ এপ্রিল ২০২২ এবং ২০ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে। ১ম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল ১২ মে ২০২২ তারিখে প্রকাশিত হয়েছে। ৩য় ধাপের লিখিত পরীক্ষা আগামী ০৩ জুন ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীগণ ওএমআর শীটের Textbox-এ ইংরেজি ও বাংলায় ২টি অনুচ্ছেদ স্বহস্তে লিখেছেন। মৌখিক পরীক্ষার সময় তাঁদের হাতের লেখা যাঁচাই করা হবে। যাঁচাইকালে Textbox-এ ইংরেজি ও বাংলায় লেখা হাতের লেখার সাথে মিল পাওয়া না গেলে প্রার্থীতা বাতিলসহ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950