প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল শিগগিরই: প্রতিমন্ত্রী

১১ মে ২০২২, ০৩:৩৬ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এই মুহূর্তে বলা সম্ভব না।

বুধবার (১১ মে) মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক নিয়োগের বিকল্প নেই। সে কারণে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। তিন ধাপের নিয়োগ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি জুলাইয়ের মধ্যে যোগ্য প্রার্থীরা শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন।

আরও পড়ুন: ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত পুনঃসুপারিশের দাবি

তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে রাজধানীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দৃষ্টিনন্দন করে তোলা হবে। এ জন্য একটি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এর আলোকে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন আধুনিকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উত্তরা ও পূর্বাঞ্চলে আধুনিক মানের বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, শিক্ষার জন্য বিদ্যালয়ের ভবন গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার মান। সেটি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্ব দিতে হবে। শিক্ষার মান বাড়াতে না পারলে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence