ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের দ্রুত পুনঃসুপারিশের দাবি

১১ মে ২০২২, ০৩:৩২ PM
এনটিআরসিএ’র সামনে নিবন্ধনধারীদের মানববন্ধন

এনটিআরসিএ’র সামনে নিবন্ধনধারীদের মানববন্ধন © টিডিসি ফটো

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পুনরায় সুপারিশের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। মানবন্ধনে প্রায় শতাধিক নিবন্ধনধারী অংশ নেন।

বুধবার (১১ মে) সকাল ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমি বাংলা বিষয়ে আবেদন করেছিলাম। আবেদনের সময় সেখানে পদটি সাধারণ নাকি কারিগরি এই বিষয়টি উল্লেখ ছিল না। সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে আমার এমপিও হচ্ছে না। এই অবস্থায় আমি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। তাই এনটিআরসিএ’র কাছে দ্রুত পুনঃসুপারিশের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষক নিয়োগ জুলাইয়ের মধ্যে: প্রতিমন্ত্রী

সাজ্জাদ হোসেন বলেন, আমি দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভৌত বিজ্ঞান পদে আবেদন করি। তবে ওই প্রতিষ্ঠানে পদার্থ ও রসায়ন পদ থাকার পরও প্রতিষ্ঠান প্রধান ভুল করে ভৌত বিজ্ঞানের চাহিদা দিয়েছিলেন। এর ফলে আমি এমপিওভুক্ত হতে পারছি না। নতুন করে সুপারিশ করা না হলে আমার এই সমস্যার সমাধান হবে না। 

মো. রেজাউল করিম নামে আরেক নিবন্ধনধারী জানান, আমি এমপিও পদে আবেদন করেছিলাম। তবে যোগদান করতে গেলে প্রতিষ্ঠান প্রধান আমাকে জানান যে আমার পদটি নন এমপিও। এই অবস্থায় তিনি আমাকে যোগদান করতে দিচ্ছেন না। আবেদনের সময় আমি এমপিও পদ দেখেই আবেদন করেছিলাম। এখানে আমার কোনো ভুল নেই। এনটিআরসিএ ও প্রতিষ্ঠান প্রধানের কারণে আমার জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত আমাদের পুনঃসুপারিশ করার দাবি জানাচ্ছি।

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950