ছুটি নিয়ে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে গুজব, দুই শিক্ষক বরখাস্ত

৩১ মার্চ ২০২২, ১০:৩৩ AM
দুই শিক্ষককে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

দুই শিক্ষককে বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ছুটির বিষয়ে ফেসবুকে ভুযা পোস্ট দেওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে। ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখতে সরকারি সিদ্ধান্তের বিষয়ে তারা ওই স্ট্যাটাস দেন।

বরখাস্ত দুই শিক্ষক হলেন দিনাজপুরের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল লতিফ ও মানিকগঞ্জের বান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিল্পা রানী সরকার। বুধবার (৩০ মার্চ) তাদের সাময়িক বরখাস্ত করে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে পোস্ট দেওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

আরও পড়ুন: প্রাথমিকে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস, ৯টা থেকে শুরু

বরখাস্তের আদেশে বলা হয়েছে, গত ২৯ মার্চ সহকারী শিক্ষক মো. আব্দুল লতিফ ফেসবুকে ‘অবশেষে প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ উল্লেখ করে বিভ্রান্তিমূলক পোস্ট দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে বিষয়টি।’

মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক শিল্পা রানী সরকার ফেসবুকে একই স্ট্যাটাস দিয়েছেন। বরখাস্তের অফিস আদেশ দুটিতে বলা হয়েছে, দীর্ঘদিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চের অফিস আদেশে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালুর সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, রমজানে প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী ছুটি দিয়েছেন বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, এটি গুজব। ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬