প্রাথমিকে ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস, ৯টা থেকে শুরু

২৯ মার্চ ২০২২, ০৬:৫৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ২৬ এপ্রিল (২০ রমজান) পর্যন্ত চলবে এবং সকাল ৯.৩০ টা থেকে বিকাল ০৩.০০ টা পর্যন্ত ক্লাস হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণার বিষয়ে গুজব ছড়ালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক মাধ্যমে ২০ রমজান পর্যন্ত শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখার সরকারি সিদ্ধান্ত বাতিল করা হয়েছে মর্মে বিভিন্ন পোস্ট করা হচ্ছে যা বিভ্রান্তিমূলক এবং অসত্য। ২০ রমজান পর্যন্ত শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত বাতিলের সরকারি আদেশ জারী করা হয়নি।

আরও পড়ুন: প্রাথমিকের ছুটি নিয়ে ফেসবুকে গুজব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষিত তারিখ ও সময় অনুযায়ী চলবে। প্রাথমিক বিদ্যালয়সমূহে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে; যা অনাকাংখিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950