চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার খবর সঠিক নয়: মহাপরিচালক

১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৬ PM
আলমগীর মুহম্মদ মনসুর আলম

আলমগীর মুহম্মদ মনসুর আলম © ফাইল ফটো

চলতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

ডিপিই মহাপরিচালক বলেন, চলতি বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে দুটি বড় পাবলিক পরীক্ষা আছে। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। নির্বাচনের সময় আমাদের সব শিক্ষক ব্যস্ত হয়ে পড়বেন। ফলে এই সময় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলতি বছরে হচ্ছে না

তিনি আরও বলেন, আমরা চলতি অর্থ বছরের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবো। এক্ষেত্রে আগামী জুন মাসে সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এর আগে দেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘চলতি বছরই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা’ শিরোনামে সংবাদ প্রচার করা হয়। তবে এর কোনো সত্যতা নেই বলে ডিপিই মহাপরিচালক দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950