প্রাথমিকের বই মুদ্রণে ১৮ কোটি টাকার ক্র‍য় প্রস্তাব অনুমোদন

১২ আগস্ট ২০২১, ০৮:৪৪ AM
প্রাথমিকের বই মুদ্রণে ১৮ কোটি টাকার ক্র‍য় প্রস্তাব অনুমোদন

প্রাথমিকের বই মুদ্রণে ১৮ কোটি টাকার ক্র‍য় প্রস্তাব অনুমোদন © ফাইল ছবি

২০২২ সালের প্রাথমিক স্তরের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৭৬ লাখ ৪২ হাজার ৭১টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ১৮ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৩০০ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭ তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ সংক্রান্ত প্রস্তাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ সালের প্রাথমিক স্তরের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের ৭৬ লাখ ৪২ হাজার ৭১টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য চারটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশনস সাতটি লট, মা সিস্টেম কম্পিউটার্স প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং নয়টি লট, কৃষ্ণা ট্রেডার্স দুটি লট ও বারতোপা প্রিন্টার্স লিমিটেড আটটি লটের ক্রয়াদেশের অনুমোদন পেয়েছে।

একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইন/ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল ক্লাসরুম কনটেন্ট সরাসরি ক্রম পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২
  • ০৬ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ১৯ হাজার শিক্ষক,…
  • ০৬ আগস্ট ২০২৬
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬