হৃদয়বিদারক দৃশ্য

করোনায় আক্রান্ত বাবাকে পানি খাওয়াতে মেয়েকে মায়ের বাধা

০৫ মে ২০২১, ০৭:৩২ PM
ভারতে করোনায় আক্রান্ত বাবাকে পানি খাওয়াতে মেয়েকে বাধা দেন মা

ভারতে করোনায় আক্রান্ত বাবাকে পানি খাওয়াতে মেয়েকে বাধা দেন মা © ভিডিও থেকে নেওয়া

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতপ্রায় অবস্থায় বাবা পড়ে আছেন মাটিতে। অসুস্থ বাবাকে পানি পান করাতে উদ্বিগ্ন মেয়ে। বাবাকে এক চুমুক পানি দিতে চাইলেও মা তাতে সায় দিচ্ছেন না। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখতে হচ্ছে এই মহামারিকালে। পরে অবশ্য মেয়ে  পানি নিয়ে বাবার কাছে যেতে চাইলেও যেতে দিচ্ছেন না মা! পরে মায়ের বাধা কাটিয়ে বাবাকে পানি পান করান মেয়ে। 

ভারতের অন্ধ্রপ্রদেশে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে ইউটিউব ও ফেসবুকে ভাইরাল হয়েছে। 

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা অনলাইন জানায়, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি বিজয়ওয়াড়ায় কাজ করতেন। কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের গ্রামে ফেরেন তিনি।

কিন্তু করোনা আক্রান্ত হওয়ার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়ে ছিলেন তিনি। সেখানেই বাবাকে পানি পান করাতে যান ১৭ বছরের মেয়ে। তখনই তাকে পেছন থেকে চেপে ধরে রাখেন তার মা। মায়ের ভয়, মেয়ে বাবার কাছে গেলে তারা কোভিড আক্রান্ত হয়ে পড়বেন।

ভিডিওতে দেখা গেছে, মায়ের বাধা সত্ত্বেও বাবাকে পানি পান করান মেয়ে। পানি পেয়ে নড়াচড়া করে উঠেন ওই ব্যক্তি। বাবার হাত ধরে টানাটানিও করতে দেখা যায় মেয়েটিকে। কিন্তু বাবাকে বাঁচাতে না পেরে এক পর্যায়ে মেয়েটি পানির বোতল ফেলে দিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করেন। 

ওই ঘটনার কিছুক্ষণ পরই বাবার মৃত্যু হয় বলে জানা গেছে। পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬