জন্ম নিবন্ধনের আওতায় শিশুরা পাচ্ছে ইউনিক আইডি

১৯ মার্চ ২০২১, ১১:১৬ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘শূন্য থেকে ৫ বছর পর্যন্ত সব শিশুকে জরিপের আওতায় আনা হবে। তাছাড়া বিদ্যালয়ে ভর্তির সময় অনেক শিশুকে খুঁজে পাওয়া যাবে না।

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন ডিপিই মহাপরিচালক।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বাইরে যেন কোনও শিশু না থাকে সে জন্য জরিপ করা হবে। এই জরিপের পর আমাদের সব শিশুদের ইউনিক আইডি হয়ে যাবে। তখন আর এই জরিপের প্রয়োজন হবে না। জন্ম নিবন্ধনের আওতায় শিশুরা ইউনিক আইডি পেয়ে যাবে।’

ডিপিই সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ইউনিক আইডি (একক পরিচয়) দিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। প্রোফাইলে একজন শিক্ষার্থীর যাবতীয় তথ্য সন্নিবেশিত থাকবে। প্রোফাইলের তথ্য থেকে তৈরি করা হবে ইউনিক আইডি। এই আইডি থেকেই পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র পাবে শিক্ষার্থীরা।

২০২০ সালে শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে বিগত এক বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে করোনার পরিস্থিতির মধ্যেই শিশু জরিপের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ০৮ আগস্ট ২০২৬
মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬