চাটখিল ও সোনাইমুড়ীতে মুজিববর্ষের উপহার পেল সাত হাজার শিক্ষার্থী

১০ মার্চ ২০২১, ০৭:৪২ PM

© টিডিসি ফটো

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত হাজার শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

জেলার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ উপলক্ষে ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মোসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পালসহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। বর্তমান সরকার জন ও শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছে। ঝরে পড়া শিক্ষার্থী রোধে সরকার বিভিন্ন প্রকার যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক প্রসার ঘটানো হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধু তার জীবন যৌবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে। তাই জাতির পিতার জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁর স্মরণে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল- সোনাইমুড়ী উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত হাজার গরীব অথচ মেধাবী এমন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে। এ সকল শিক্ষা সামগ্রী হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ অনুভব করবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।

উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলায় ভেঙে গেছে চোয়াল, কথা বলতে না পেরে কাগজে লি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান…
  • ০৮ আগস্ট ২০২৬
তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদ…
  • ০৮ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের ২২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপনে…
  • ০৮ আগস্ট ২০২৬