বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচী

১০ মার্চ ২০২১, ০২:৩৮ PM
বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী

বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী © সংগৃহীত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের এক দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। দাবি আদায় না পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।

বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) ব্যানারে এই কর্মসূচি শুরু হয়েছে। এতে বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এতে অংশ নিয়েছেন।

বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচীবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী

সংগঠনের নেতারা জানান, গত ৩০ জানুয়ারি ২০১৩ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে, ২০১২ সালে ২৭ মের আগে আবেদন করা প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসবে। এ প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সে সময় যোগ্যতা থাকায় জাতীয়করণের জন্য তৃতীয় ধাপে ৯৬০টি বিদ্যালয়ে বাইরে আরও চার হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চাওয়া হয়। পরে ওই চার হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসা হয়নি।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম জানান, ২০১২ সালের ২৭ মে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। কিন্তু এর আগের সময়ে থাকা বেসরকারি বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনা হচ্ছে না কেন?

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলেও জানান তিনি।

মন্ত্রীর অনুষ্ঠানে মেডিকেল ছাত্রের নেওয়া ‘পিস্তল’ কি প্রয়াত…
  • ০৮ আগস্ট ২০২৬
যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সেই শিবির নেতা মারা গেছেন
  • ০৮ আগস্ট ২০২৬
মার্কিন সিনেটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল পাস, ভারত-চীনের …
  • ০৮ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসা ও হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রদল জড়িত নয়: না…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশ পরিচয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের লক্ষাধিক টা…
  • ০৮ আগস্ট ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬