প্রাথমিকের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়ল

০৬ মার্চ ২০২১, ০৯:০১ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণে ‘নগদ’র সঙ্গে চুক্তি হলেও নানা জটিলতায় এখনও অনেক শিক্ষার্থী সার্ভারে এন্ট্রি দিতে পারেনি। তাদেরকে সুযোগ করে দিতে চতুর্থ দফায় ফের দশদিন সময় দেওয়া হয়েছে। এরমধ্যে বাদ পড়া শিক্ষার্থীরা ডাটা এন্ট্রি করতে পারবে। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব বিভাগীয় শিক্ষা অফিস, জেলা অফিসে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ও দ্বিতীয় কিস্তির সুবিধাভোগীদের তথ্য উপবৃত্তি ‘নগদ’ পোর্টালে আপলোডের জন্য ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এরমধ্যে নগদের পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থবছরের চতুর্থ কিস্তির (এপ্রিল-জুন/২০২০) উপবৃত্তির অর্থ বিতরণের সময় প্রথম ধাপে সুবিধাভোগীদের তথ্য ও দ্বিতীয় ধাপে চাহিদাপত্র এন্ট্রি করা হয়েছিল। দুটি পর্যায়ে কাজ করতে সময়ক্ষেপণ হয়েছে। এজন্য এখন হতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একবারই চাহিদাসহ সুবিধাভোগীদের তথ্য এন্ট্রি করতে হবে।

এ বিষয়ে কোনো সমস্যা/অস্পষ্টতা থাকলে নির্ধারিত সময়ের আগেই প্রধান শিক্ষককে জেলা মনিটরিং কর্মকর্তা/নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। গত ২৫ জানুয়ারি তৃতীয় দফা তথ্য দেওয়ার শেষ দিন ছিল বলে জানা গেছে।

প্রকল্প পরিচালক ইউসুফ আলী এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, গত বছরের দ্বিতীয় কিস্তির বকেয়া টাকা বিতরণ করা শেষ হয়েছে। যাদের তথ্যে ত্রুটি আছে তাদের কিস্তির টাকা দেওয়া হয়নি। তবে তথ্য আপডেট করলে পরবর্তী কিস্তির টাকা পাবে। সার্ভারে শতভাগ তথ্য আপলোড করা না হলে কাউকে উপবৃত্তির টাকা দেওয়ার সুযোগ নেই।১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন করে তথ্য আপলোডের সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপলোড করা হলে পরবর্তীতে উপবৃত্তির টাকা পাবে বলে জানান তিনি।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950