প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি ৭৫% সম্পন্ন

০৪ মার্চ ২০২১, ১২:০৯ AM
আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম

আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম © ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার জন্য ৭৫ শতাংশ কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। বুধবার (৩ মার্চ) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, আমরা অনেক আগে থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছি। যেসব বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যা রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে আমরা সেগুলো সমাধান করছি। ইতোমধ্যে আমাদের ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বার্ষিক উন্নয়ন ভাতার জন্য ১ লাখ টাকা বাজেট থাকে। প্রতিবছর প্রথম ছয় মাসের জন্য ৫০ হাজার টাকা দেয়া হয়। তবে এবার শুরুতেই এক লাখ টাকা দেয়া হবে। যেন উন্নয়ন কাজ কোনো ভাবে থেমে না থাকে।

উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলায় ভেঙে গেছে চোয়াল, কথা বলতে না পেরে কাগজে লি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান…
  • ০৮ আগস্ট ২০২৬
তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদ…
  • ০৮ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের ২২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপনে…
  • ০৮ আগস্ট ২০২৬