বিদ্যালয় স্থাপনের জেরে হামলা, নিহত ১

২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৪ PM

© সংগৃহীত

শেরপুরে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কৃষক শ্রীমত আলী (৫৫) স্থানীয়  সামাদ শেখের ছেলে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি হেরুয়া বালুরঘাট এলাকায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের নামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ কয়েকজন।

এতে স্থানীয় বালুরঘাট মডেল স্কুল নামে একটি কেজি স্কুলের মালিক রেজাউল করিম সাদাসহ ওই স্কুলের অন্যান্য পরিচালকদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে শনিবার বিকেলে দিকে রেজাউল করিম সাদা, জামান মেম্বার, প্রভাষক সাইফুল ইসলাম, আক্রামুজ্জামান আঙ্গুর, মমতাজ হাজীসহ অন্তত ৫০/৬০ জন ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মেরাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়।

এতে শ্রীমত আলীসহ অন্তত ১২ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর শ্রীমত আলী ও আল-আমিন ডানোকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রীমত আলীকে মৃত ঘোষণা করেন। বাকি ১০ জন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, আমরা এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করায় ওই কেজি স্কুলের মালিকরা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950