এবার ৩৪ হাজার শিক্ষক চাইলেন অটোপাস

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৩ AM
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছে জনৈক শিক্ষিকা

প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছে জনৈক শিক্ষিকা © ফাইল ফটো

এবার অটোপাসের দাবি জানিয়েছেন প্রায় ৩৪ হাজার শিক্ষক। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের চূড়ান্ত লিখিত পরীক্ষায় অটোপাস দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ডিপিএড কোর্সের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এই পরীক্ষা স্থতিগ চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন শিক্ষকরা। নোটিশে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষা পেছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

অটোপাসের দাবি করা শিক্ষকরা জানান, দেশে এখনো করোনা পরস্থিতি পুরোপুরি বিলুপ্ত হয়নি। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ডিপিএড কোর্সের পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে বলা হয়েছে। এক্ষেত্রে অটোপাসই সবচেয়ে ভালো সমাধান। তাই আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা হবে। পরীক্ষা পেছানোর সুযোগ নেই।

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950