প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে বসে থাকার নির্দেশ দেওয়া হয়নি: সচিব

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৮ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম বলেছেন, ছুটি চলাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসে থাকার নির্দেশনা দেওয়া হয়নি। বিদ্যালয় খোলার উপযোগী করা ও অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার বিষয়টি নিশ্চিত করবেন প্রধান শিক্ষক।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতারা পরীক্ষা পেছানোসহ কয়েকটি দাবি জানাতে গেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব তাদেরকে এ কথা জানান। বৈঠকে সহকারী শিক্ষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

এসময় কিছু কিছু জেলা ও উপজেলায় শিক্ষকদের বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থানের মৌখিক নির্দেশনার বিষয়ে অভিযোগ করেন। এমন কোনও নির্দেশনা আছে কিনা জানতে চাইলে সচিব বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিপত্র জারি হয়েছে। কাউকে ৯টা থেকে ৪টা থাকার লিখিত বা মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি।

তবে বিদ্যালয় খোলার উপযোগী, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষটি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, পাঠ্যবই পড়ার বিষয়ে প্রধান শিক্ষকরা অভিভাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬