জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষকরা ইএফটিতে বেতন পাবেন

২৬ নভেম্বর ২০২০, ০৯:০২ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিকের শিক্ষিকা

ক্লাস নিচ্ছেন প্রাথমিকের শিক্ষিকা © ফাইল ফটো

২০২১ সালের জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে বেতন পাবেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পরিশোধে অর্থ বিভাগের হিসাব মহা-নিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

অর্থ বিভাগের উপ-সচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সংহত করতে গেজেটেড কর্মকর্তাদের মতো নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠানের সচিবালয় ও অধিদফতর/পরিদফতরের মাধ্যমে প্রধান কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অনলাইনে দাখিল এবং স্ব স্ব ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে আগামী ১ জানুয়ারি থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অনলাইনে দাখিল এবং ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9