১৮ দিন থেকে নিখোঁজ স্কুলছাত্রী জুই

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৯ PM

© টিডিসি ফটো

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড এলাকা থেকে জুই খাতুন (১২) নামে ষষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৩১ আগস্ট) বিকালে সে আত্বীয়ের বাসা থেকে নিজের বাড়িতে যাবার উদ্দেশ্যে রওনা হয়ে আর ফেরেনি।

এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মা মোছাম্মদ জাহানারা খাতুন।

জিডিতে বলা হয়েছে, ৩১ আগস্ট (সোমবার) বিকালে সদর থানাধীন বৈডাঙ্গা বাজার আত্বীয়ে বাসা থেকে ইজি বাইকে উঠে নিজ বাড়ি বড় কামার কুন্ডুর উদ্দেশ্যে রওনা হয়ে আর ফিরে আসেনি। নিকটতম সকল আত্বীয়ের বাড়িতে খোঁজখবর নিয়েও নিঁখোজ জুইয়ের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, জুইয়ের গায়ের রং শ্যামবর্ণ। গলায় একটি ভেনিটি ব্যাগ ছিলো। এছাড়া হাতে থাকা একটা শপিং ব্যাগের ভেতরে জামা কাপড় ছিলো।

নিঁখোজ জুইয়ের মামা মাহমুল্লাহ রিয়াদ বলেন, জুই নিখোঁজ হবার পরে অনেক খোঁজাখুঁজি করেছি। কোনো মাধ্যমেই কুলকিনারা পাচ্ছি না। তবে বৈডাঙ্গা গ্রামের পরিচিত একজন আমাদেরকে জানিয়েছে জুইকে ঝিনাইদহের পাগলা কানাই সড়কের দিকে এক পলক যেতে দেখেছিলো।

নিখোঁজের সন্ধান পেলে ঝিনাইদহ সদর থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছে তার পরিবার। অথবা নিখোঁজ জুইয়ের পরিবারের সঙ্গে ০১৬৪০১৩২০৫২ বা ০১৭৫৩৭৩৩২১৭ এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬