প্রাথমিক বিদ্যালয়ের সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৯ PM

© ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের জন্য সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ)। আগামী নভেম্বর থেকে বিদ্যালয় চালু করা গেলে এটি কার্যকর হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিজস্ব ওয়েবসাইটে তা প্রকাশ করা হচ্ছে। এটি বাস্তবায়নের জন্য সরকার আইন ও বিধি প্রণয়নসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

পরিকল্পনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার উপযোগী সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান শিক্ষা-বান্ধব সরকারের অন্যতম অঙ্গীকার। শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি, শ্রেণিকক্ষে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, একীভূত শিক্ষা এবং শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাচক্র শেষ করা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।

পরিকল্পনায় আরও বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন হতে ছড়িয়ে পড়া করোনা মহামারি সারাবিশ্বের মতো বাংলাদেশেও সংকটের সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই শিক্ষাক্ষেত্রেও এই মহামারির নেতিবাচক প্রভাব পড়েছে। সংক্রমণ রোধ করে মানুষের জীবন রক্ষার জন্য সরকার ১৭ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়সহ বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। ছুটির মেয়াদ বাড়িয়ে পরবর্তীকালে গত ৩০ আগস্ট পর্যন্ত করা হয়। এই অপ্রত্যাশিত দীর্ঘ ছুটি সরকারের লক্ষ্য অর্জনকে হুমকিতে ফেলেছে। করোনা সংকটে প্রাথমিক স্তরের প্রায় দেড় কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

১৭ মার্চ থেকে ছুটি থাকায় শিক্ষার্থীদের শিখন লক্ষ্য অর্জনে বড় রকমের ঘাটতি হয়েছে। এই ক্ষতি পূরণ করে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। করেনার ক্ষতি থেকে উত্তরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা পরিকল্পনা গ্রহণ করছে। এরই অংশ হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি পরিমার্জিত পাঠ পরিকল্পনা প্রস্তুত করেছে।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬