ডিপিই মহাপরিচালকের দায়িত্বে সোহেল আহমেদ

১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪১ PM
সোহেল আহমেদ

সোহেল আহমেদ © ফাইল ফটো

এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালকের (ডিজি) রুটিন দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ। পরবর্তী মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে।

একটি আদেশে সদ্য অবসরে যাওয়া ফসিউল্লাহকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর অপর আরেকটি আদেশে সোমবার থেকেই তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়।

পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ফসিউল্লাহকে অবমুক্ত করে অফিস আদেশ জারি করা হয়। একই আদেশ বলা হয়, মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করবেন।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬