প্রাথমিকে অনলাইন বদলিতে অগ্রাধিকার পাবেন কারা, জানালো ডিপিই

১৩ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ AM

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শিগগিরিই অনলাইনে শুরু হচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসে সফটওয়্যার ট্রায়াল শেষ হলে চূড়ান্ত বদলি কার্যক্রম শুরু হবে। তবে বদলিতে কিছু শিক্ষক বিশেষ অগ্রাধিকার পাবেন। এরমধ্যে প্রতিবন্ধী, গুরুতর অসুস্থ ও তালাকপ্রাপ্ত কিংবা বিধবা নারী শিক্ষকরা রয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আগে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। ফলে চলতি বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি অনলাইনে করার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

পরে বিষয়টি নিশ্চিত করতে সফটওয়্যার তৈরির কাজ শুরু করেন ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ। মন্ত্রণালয়ের নির্দেশে বদলিও বন্ধ রাখা হয়। এরমধ্যে করোনা মহামারির কারণে সফটওয়্যার প্রস্তুত করতে দীর্ঘ সময় চলে যায়। ফলে বদলি কার্যক্রমেও অচলাবস্থা তৈরি হয়।

মো. ফসিউল্লাহ্ বলেন, ‘সফটওয়্যারের কাজ গত জুনে শেষ করার কথা থাকলেও করোনার কারণে হয়নি। চলতি মাসেই ট্রায়াল শুরু করবো আমরা। ডিজেবল শিক্ষক, গুরুতর অসুস্থ ও ডিভোর্স কিংবা বিধবা নারী শিক্ষকদের জন্য কাজ করছি, যাতে তারা সুবিধা পান তা দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে নীতিমালায় বিষয়টি আনতে হবে। এটি মন্ত্রণালয়ে প্রস্তাব করবো। সফটওয়্যার প্রস্তুত হয়ে গেলে সেটি সিনিয়র সচিব দেখবেন।’ তারপর ট্রায়াল করা হবে বলে জানান তিনি।

এর আগেও বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী, গুরুতর অসুস্থ ও তালাকপ্রাপ্ত বা বিধবা নারী শিক্ষকরা অগ্রাধিকার পেতেন। বিষয়টি মাথায় রেখে তাদের সুযোগ উন্মুক্ত রাখতে সেটি ইনস্টল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। সেজন্য বিদ্যমান নীতিমালাতে সংশোধন আনা হবে।

ডিপিই মহাপরিচালক জানান, সফটওয়্যারের মাধ্যমে বদলিতে তদবির থাকবে না। নীতিমালা অনুযায়ী বদলির যোগ্যরাই আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের আগে কেউ বদলি চাইলে অনলাইনে গৃহীত হবে না। দুর্নীতিরও সুযোগ থাকবে না। এছাড়া বদলি আবেদন অযথা আটকে রাখতে পারবেন না কর্মকর্তারা।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬