শেখ হাসিনার আমলে কাউকে না খেয়ে থাকতে হয় না: প্রতিমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৪ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শেখ হাসিনার হাতে যদি থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। তাঁর আমলে কাউকে না খেয়ে থাকতে হয় না।

প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সম্প্রতি বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যতই দুর্যোগ আসুক আমাদের শিশুরাও স্কুল থেকে বিরত থাকবে না, না খেয়েও থাকবে না। অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার। বর্তমান সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করে যাচ্ছে। দেশের জনগণের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নের ৮৪০ জন বন্যার্তের মাঝে জনপ্রতি সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি এবং আধা কেজি করে সুজি বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬