২৫৮৩ স্কুলে চালু হচ্ছে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক

০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭ PM

© ফাইল ফটো

২০২১ সাল থেকে দেশের দুই হাজার ৫৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করবে সরকার। এক বছর থেকে বাড়িয়ে দুই বছর প্রাক-প্রাথমিক করায় সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে ও সেই সব শিক্ষকদের তিন বছর বদলিও হতে পারবে না।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিকের পাইলটিং কার্যক্রম হিসেবে প্রাথমিকের দুই হাজার ৫৮৩টি ক্লাস্টার থেকে একটি করে বিদ্যালয় নির্বাচন করে দিতে বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি ক্লাস্টার থেকে একটি করে বিদ্যালয় নির্বাচন করে সেই তথ্য ই-মেইলের পাশাপাশি হার্ডকপি আকারে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচিত বিদ্যালয়ে একটি সুনির্দিষ্ট বা স্বতন্ত্র ও সুসজ্জিত প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে ১৫ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক অবশ্যই থাকতে হবে। পাইলটিংয়ের জন্য নির্বাচিত বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক কমপক্ষে তিন বছর অর্থাৎ, ২০২৩ সালের আগে কোনো অবস্থায় ওই বিদ্যালয় থেকে বদলি হতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বিষয়ে বিশেষজ্ঞ কারিগরি কমিটির সমন্বয়ে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা পাইলটিং কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন প্যাকেজ প্রণয়ন করেছে।

২০১০ সালে স্বল্প পরিসরে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করে সরকার। ২০১৪ সালে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বছরের এই শ্রেণি চালু করা হয়। জাতীয় শিক্ষানীতিতে পর্যায়ক্রমে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর কথা বলা আছে।

চার বছর বয়স থেকেই শিশুদের প্রাক-প্রাথমিকে ভর্তি এবং এই শ্রেণির মেয়াদ দুই বছর করার বিষয়টি গত জুন মাসে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছরের বেশি বয়সী শিশুরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে এক বছর পড়াশোনা করছে।

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950