প্রাথমিকের নতুন মূল্যায়ন পদ্ধতি ২০২১ সালেও কার্যকর হচ্ছে না

০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০৩ PM

© ফাইল ফটো

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা মূল্যায়নের ক্ষেত্রে নতুন নিয়ম আগামী বছর থেকেও কার্যকর হচ্ছে না। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত থাকলেও করোনার কারণে তা আরও পিছিয়ে যাচ্ছে। শিশুদের জন্য নতুন কারিকুলামের বই প্রস্তুত না হওয়ায় সিদ্ধান্তটি কার্যকর পিছিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

অবশ্য ২০২১ সালে এক হাজার বিদ্যালয়ে পদ্ধতিটি চালু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানিয়েছে। এ বিষয়ে ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়। এজন্য বিভিন্ন জেলার ১০০টি বিদ্যালয়ে এ পদ্ধতি চালুও করা হয়েছে।’

তবে ২০২১ সাল থেকে সাড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও কার্যকর হচ্ছে না জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে আগামী বছর থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি ২০২১ সালে নতুন পাঠ্যসূচি শুরু করার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর পরীক্ষামূলকভাবে ১০০ স্কুলে তা চালুও করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন সম্প্রতি বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত সামেটিভ পরীক্ষা রাখব না, ফরমেটিভ পরীক্ষা থাকবে।’

তিনি বলেন, ‘নতুন কারিকুলামে পাঠ্যবই তৈরি করার কথা থাকলেও এনসিটিবি তৈরি করতে পারছে না। এ কারণে আগামী বছর ক্লাস মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে পরবর্তী বছর থেকে এটি কার্যকর হবে।’

এ বিষয়ে ডিপিই মহাপরিচালক বলেন, ‘আগামী বছর সকল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত মূল্যায়ন চালু করা সম্ভব না হলেও বিভিন্ন জেলার এক হাজার স্কুলে চালু করা হবে। ২০২২ সাল থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে নতুন পদ্ধতি চালু করা হবে।’

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950